ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকাল অল্প বয়সি মানুষের মধ্যে রক্তচাপের মাত্রা বৃদ্বি পাচ্ছে। আর অল্প বয়সে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ার পেছনে প্রধান কারণ তরুণ প্রজন্মের কিছু বদভ্যাস, যেমন: ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, ওজন বৃদ্ধি ও কায়িক শ্রমের অভাব।

রক্তচাপ বেড়ে যাওয়ার সাথে নানা রোগের ঝুঁকিও বাড়তে থাকে। তাই রক্তচাপের মাত্রা বশে রাখা জরুরি। আর রক্তচাপের মাত্রা বশে রাখতে সহায়ক হতে পারে ড্রাই ফ্রুটস।কারণ ড্রাইফ্রুটস রক্তচাপের মাত্রা কমাতে সাহায্য করে।উচ্চ রক্তচাপের রোগীরা যেসব ড্রাই ফ্রুটস খেতে পারবেন:
কাঠবাদাম: কাঠবাদামে যেসব উপাদান রয়েছে তা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। এছাড়া কাঠবাদাম রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এবং কাঠবাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্ত চলাচল সচল রাখে।
কিশমিশ: ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কিশমিশ বারণ হলেও উচ্চ রক্তচাপের রোগীরা চাইলে কিশমিশ খেতে পারেন। ‘আমেরিকান কলেজ অফ কার্ডিয়োলজি’-র সমীক্ষা জানাচ্ছে, দিনে তিনবার কিশমিশ খেলে কমবে রক্তচাপের মাত্রা।
আখরোট: আখরোটে রয়েছে ওমেগা ৩ যা উচ্চ রক্তচাপ কমাতে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রক্তচাপ বেড়ে গেলে আখরোট ওষুধের মতো কাজ করে। আখরোটে থাকা ‘আলফা লিনোলেনিক’ এসিড প্রদাহজনিত সমস্যার সমাধান করে।
পেস্তা: পেস্তা দারুণ একটি ড্রাই ফ্রুটস হওয়ার সাথে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দারুন কার্যকরী। পেস্তায় রয়েছে পটাশিয়াম যা হৃদয় সুরক্ষিত রাখে। তাই উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগলে প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি পেস্তা বাদাম রাখতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments