বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউত্তরা ফাইন্যান্সে নতুন চার পরিচালক নিয়োগ
spot_img
spot_img

উত্তরা ফাইন্যান্সে নতুন চার পরিচালক নিয়োগ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নানা অনিয়মের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা উত্তরা গ্রুপ সংশ্লিষ্ট ৫ পরিচালককে অপসারণ করা হয়েছে। একই দিনে চারজন পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক।

অপসারণের তালিকায় রয়েছেন- চেয়ারম্যানের দায়িত্বে থাকা রাশেদুল হাসান, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, পরিচালক কাজী এমদাদ হোসাইন, উত্তরা গ্রুপের পরিচালক জাকিয়া রহমান ও নাঈমুর রহমান।

নতুন নিয়োগ পাওয়া পরিচালকরা হলেন- অবসরোত্তর ছুটিতে থাকা মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান, ড. মো. মনির চৌধুরী বিপিএম (বার), সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান ও মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী এফসিএ।

এক অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ওপর পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পায় বাংলাদেশ ব্যাংক। এ ঘটনায় তখনকার এমডি এস এম শামসুল আরেফিনকে গত ২৩ জুন অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘ তদন্ত শেষে উত্তরা ফাইন্যান্সের পাঁচ পরিচালককে অপসারণ করা হয়েছে। আপাতত পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করা হচ্ছে। এসব পরিচালকের বিরুদ্ধে আরও কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments