রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে শুরু হলেও শেষ বেলায় ব্যাপক সেল প্রেসার
spot_img
spot_img

উত্থানে শুরু হলেও শেষ বেলায় ব্যাপক সেল প্রেসার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১০ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ২৪.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮.৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৮.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮ টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৭২ লাখ ২৮ হাজার ৬৪৫ টি শেয়ার ২ লাখ ৪২ হাজার ২৬৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ২২ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ৩০.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৯৪.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২৩.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৬৪.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৩৭ টির, কমেছিল ১১১ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬০.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৫০৬ টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ২৫৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ১৯ কোটি ৮ লাখ ৩১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫১ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৮৮৫.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৬৮৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments