মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থানের মধ্যেদিয়ে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানের মধ্যেদিয়ে সপ্তাহ শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনের পরিমানও আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। দিন শেষে আজ ৪১.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২০ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৭.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০০.৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬২.৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৯.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯১২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৭.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৩.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৩ টির, কমেছে ২২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৮৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৪৯৪ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ২০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ১৩ লাখ ৫৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৮ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৫.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৯৭.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ২৮২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments