রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকউপ-নির্বাচনেও মাঠে থাকবে ইমরান খানের দল
spot_img
spot_img

উপ-নির্বাচনেও মাঠে থাকবে ইমরান খানের দল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্দোলন সংগ্রামের মধ্যেও পাকিস্তানের আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে জরুরি বৈঠকের পর দলটির রাজনৈতিক কমিটি এ ঘোষণা দেয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি।

দলীয় সূত্র অনুসারে, কমিটির মধ্যে ভোটাভুটি হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে সমর্থন জানিয়েছেন।

সদস্যরা যুক্তি দেন, রাজনৈতিক বিরোধীদের খোলা মাঠ (ফ্রি ফিল্ড) দেওয়া উচিত নয়। তাই যেসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, দলটির রাজনৈতিক কমিটি বিরোধী দলের নেতা হিসেবে মাহমুদ খান আছাকজাইয়ের মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বেশিরভাগ সদস্য পিটিআইয়ের ভেতর থেকে একজন নেতাকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন।

কমিটি পরামর্শ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং জানিয়েছে, জাতীয় পরিষদে বিরোধী দলের নেতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হবে।

কবে ভোট?

পাকিস্তানের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, এনএ-১৪৩, এনএ-১৮৫ এবং পিপি-২০৩— আসনে আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ভোটগ্রহণের ব্যবস্থাসহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়ে গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments