বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউৎপাদন বন্ধ থাকায় রহিমা ফুডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
spot_img

উৎপাদন বন্ধ থাকায় রহিমা ফুডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেড-এর শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ শ্রেণি থেকে সরিয়ে ‘জেড’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সিদ্ধান্তটি একই দিন থেকে কার্যকর হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। তথ্য অনুযায়ী, টানা ন্যূনতম ছয় মাস উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রমে না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২৪ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুসরণ করা হয়েছে। ওই নির্দেশনায় দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা কোম্পানিকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের বিধান রয়েছে।

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মার্জিন বিধিমালা, ২০২৫-এর ১১(৮) ধারা অনুযায়ী রহিমা ফুড করপোরেশনের শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ধরনের ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments