ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমরা সকলেই এই করোনা কালে স্বাস্থ্য নিয়ে ভীষণ চিন্তিত। তার উপরে শীতের প্রকোপ। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডায় শান্তি পেতে স্বাভাবিক ঠান্ডা, জ্বর, স্বর্দি, কাশি এবং গলার স্বাভাবিক অস্বস্তিতে মশলা লেবুর গরম জল দিতে পারে শারীরিক উন্নতি।

মশলা লেবুর গরম জল শরীরের জন্য খুবই উপকারি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
একটি এলাচ,এক টুকরো দারচিনি, সামান্য লবন, লবঙ্গ, একটি গোল মরিচ, আদা এবং আস্ত লেবুর রস ও খোসাসহ এক লিটার পানিতে জাল করে আধা লিটার পরিমানে হলে চায়ের মত করে খেতে হবে। খেতে তেতো মনে হলে মধু মিশিয়ে নিতে পারেন।
স্বাস্থ্যবিদরা মনে করেন, এই মসলা লেবুর গরম জল অনেক উপকারি; তবে যাদের গেস্ট্রিকের অনেক সমস্যা রয়েছে তারা এর সাথে মধু না খাওয়াই ভালো। কারণ এতে বুকে সামান্য ব্যাথা অনুভুতি হতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments