শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএই স্পেনকে নিয়ে ইংলিশদের মনে ভয়
spot_img
spot_img

এই স্পেনকে নিয়ে ইংলিশদের মনে ভয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নারী বিশ্বকাপের এবারের আসর সাবেক চ্যাম্পিয়নদের জন্য ছিল হতাশার। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া শুরু হয়; এক এক করে সব চ্যাম্পিয়নের বিদায়ঘণ্টা বাজে। তাতে ফাইনালে নাম লেখায় স্পেন ও ইংল্যান্ড, যারা কিনা আগে কখনও বিশ্বকাপের ফাইনাল খেলেনি। তাই কোনো চ্যাম্পিয়ন দল ছাড়া ৩২ বছর পর নতুনদের শিরোপা লড়াই দেখবে ফুটবলবিশ্ব। এর আগে সর্বশেষ ১৯৯১ সালে এমন ফাইনাল হয়েছিল।

শুধু তাই নয়, নারী বিশ্বকাপের ইতিহাসে এটা তৃতীয় কোনো ফাইনাল, যেখানে দু’দলই ইউরোপের। এর আগে ১৯৯৫ বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিল জার্মানি ও নরওয়ে। আর ২০০৩ সালে জার্মানি ও সুইডেন।

সিডনির স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে কোনো বিশ্বকাপে দেখা হয়নি এ দু’দলের। অন্যান্য প্রতিযোগিতায় মোট ১৩ বার একে অপরের বিপক্ষে মাঠে নামে, যেখানে ইংল্যান্ডের জয় সাতটিতে আর স্পেন জেতে মাত্র দুই ম্যাচ। বাকি চার ম্যাচ হয় ড্র। সর্বশেষ সাক্ষাৎ গত বছর ইউরোতে, যেখানে স্পেনকে ২-১ গোলে হারিয়ে সেমিতে উঠে ইংল্যান্ড। এরপর তো শিরোপা উৎসব করেছিল তারা। সেদিক থেকে আজকের ম্যাচ স্পেনের জন্য প্রতিশোধেরও।

আরেকটা উল্লেখযোগ্য দিক হলো নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে আজ। আর যে দল চ্যাম্পিয়ন হবে, তারা পঞ্চম হিসেবে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরবে। এখন পর্যন্ত যে চারটি দেশ বিশ্বকাপ জিতেছে, তারা হলো– যুক্তরাষ্ট্র (৪ বার), জার্মানি (২ বার), নরওয়ে ও জাপান একবার করে। শক্তিমত্তা এবং অতীত পরিসংখ্যান বলছে, ইংল্যান্ড এগিয়ে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় স্পেনও কম যাবে না, যারা কিনা নিজেদের শেষ তিনটি বিশ্বকাপ ম্যাচেই জিতেছে, যা এই প্রতিযোগিতায় নিজেদের সেরা পারফরম্যান্স। শুধু তাই নয়, এই আসরে ছয় ম্যাচেই ১৭ গোল উদযাপন করেছে দলটি।

ফাইনাল বলে কথা, যে কোনো কিছুই হতে পারে। হয়তো দু’দলই চাইবে ম্যাচটা নিজেদের আয়ত্তে রাখতে। সে ক্ষেত্রে টাইব্রেকারেও নির্ধারণ হতে পারে ম্যাচের ভাগ্য। তেমনটা হলে ভাগ্যের হাতেও ছাড়তে হবে অনেক কিছু। ফাইনালের আগেও এমন চিত্র দেখা যায়। পেনাল্টিতে শক্তিশালী দল বাদ পড়ে আবার অপেক্ষাকৃত দুর্বল দলের মুখে হাসি ফোটে।

ডেইলি শেয়াারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments