ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিউই, এই ফলটি খুবই জনপ্রিয় একটি ফল। খেতে যেমন সুস্বাদু, তার সঙ্গে এর মধ্য রয়েছে অঢেল গুন। কয়েক দশক ধরে ভারতে এই ফল পাওয়া না গেলেও বর্তমানে কয়েকটি জায়গায় এর চাষ হয়ে। এশিয়া ও অস্ট্রেলিয়াতে সাধারণত এই ফলের চাষ হয়ে। কিন্তু এই ফল মূলত চিন দেশের ফল। এই ফলটি দেখতে একটু অদ্ভুদ রকমের। ফলের বাইরের রঙ গোল্ডেন ব্রাউন এবং ভেতর সবুজ। এই কিউই বর্তমানে নিউজিল্য়ান্ডের জাতীয় ফল।

প্রতি ১০০ গ্রাম কিউই ফলের রয়েছে ৬১ কিলো ক্য়ালরি শক্তি, ১.৩৫ গ্রাম প্রোটিন, ০.৬৮ গ্রাম ফ্য়াট, ১৪.৮৬ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৭ গ্রাম ফাইবার, ৮.৭৮ গ্রাম চিনি, ৪১ মিলিগ্রাম ক্য়ালসিয়াম, ০.২৪ মিলিগ্রাম আয়রন, ৩১১ মিলিগ্রাম পটাশিয়াম, ৯৩.২ মিলিগ্রাম ভিটামিন-সি, ৬৮ আই ইউ ভিটামিন-এ, ৩৭.৮ মাইক্রোগ্রাম ভিটামিন-কে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.


































Recent Comments