সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে দেড় লাখের বেশি
spot_img
spot_img

এক বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে দেড় লাখের বেশি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ২০২২ সালে বেশিরভাগ সময় মন্দাবস্থায় পার করেছে দেশের শেয়ারবাজার।ফলে শেয়ারবাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিনিয়োগকারীরা। এতে দেশের শেয়ারাবাজরে কমেছে বিও হিসাবের সংখ্যা। গত ১ বছরে কমেছে দেড় লাখেরও বেশি বিও হিসাব।সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, ২০২১ সালের শেষ কার্যদিবস দেশের শেয়ারাবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টি। এবং ২০২২ সালের শেষ কার্যদিবস বিও হিসাব দাঁড়ায় ১৮ লাখ ৬১ হাজার ৩০১টিতে।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে বিও হিসাব কমেছে এক লাখ ৭০ হাজার ০৯৮টি।

২০২১ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ১১ হাজার ৭৩৪টি। যেখানে ২০২২ সালের শেষ কার্যদিবস পুরুষদের বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টিতে।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে পুরুষের বিও হিসাব কমেছে ১ লাখ ২১ হাজার ৮৪৪ টি।

২০২২ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৫৫ হাজার ০২৪টিতে। ২০২১ সালের শেষ কার্যদিবস নারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ০৭ হাজার ৩১৫টিতে।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে শেয়ারবাজার থেকে নারীর বিও হিসাব কমেছে ৫২ হাজার ২৯১ টি।

২০২১ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব ছিল ১৫ হাজার ৩৫০টি। আর ২০২২ সালের শেষ কার্যদিবস কোম্পানি বিও হিসাব দাঁড়ায় ১৬ হাজার ৩৮৭টিতে।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১ হাজার ৩৭টি।

২০২১ সালের শেষ কার্যদিবস দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৩২ হাজার ৬৮৮টি। এবং ২০২২ সালের শেষ কার্যদিবস বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৫০ হাজার ৮৯১টি।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমে দাঁড়ায় ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টিতে।

২০২১ সালের শেষ কার্যদিবস বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৮৬ হাজার ৩৬১টিতে। ২০২২ সালে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব ২৩ হাজার ২৪৪টি কমে দাঁড়ায় ৬৩ হাজার ১১৭টিতে।

অর্থাৎ, ১ বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমে দাঁড়ায় ৬৩ হাজার ১১৭টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments