বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ১ লাখ ২২ হাজার
spot_img
spot_img

এক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ১ লাখ ২২ হাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে মে মাসের তুলনায় জুন মাসে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে। নবায়ন না করার কারণে এক মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ১ লাখ ২২ হাজার ৩৮৬টি। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৬ লাখ ৫৮ হাজার ৮১৭টি। আর জুন মাসের শেষ দিন অর্থাৎ ২৯ জুন বিও হিসাব ২৫ লাখ ৩৬ হাজার ৪৩১টিতে দাঁড়ায়। অর্থাৎ জুন মাসে ১ লাখ ২২ হাজার ৩৮৬টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।

জুন মাসে পুরুষদের বিও ৯১ হাজার ২০৬টি কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৪৪৯টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৬০ হাজার ৬৫৫টিতে।

আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩১ হাজার ৩৭৭টি কমে ৬ লাখ ৫২ হাজার ২৭৫টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৮৩ হাজার ৬৪২টিতে।

মে মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৫২০টিতে। আর জুন মাসে কোম্পানি বিও ১৮৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৭টিতে।

জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১ লাখ ৭৪৪টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৩ লাখ ৮০ হাজার ৮৭৪টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ২৪ লাখ ৮১ হাজার ৬৪৮টিতে।

জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২১ হাজার ৭৯৯টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০টিওেত। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৬২ হাজার ৬৪৯টিতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments