ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১৭ জুলাই, সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২২.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬১.১৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০০.৩৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.৫৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ২৩ টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ৬২৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৭১ লাখ ৫২ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২৬.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৭.৪২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮৭.৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০২.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০ টির, কমেছে ৬১ টির এবং অপরিবর্তিত রয় ১৯২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৩.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ২০১ টি শেয়ার ২ লাখ ১৮ হাজার ৫৫৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৩৩ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ০৩ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৩.২২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৭৭৭.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৫ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৫০৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার ৪৭৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ২৮ লাখ ১২ হাজার ৯৭৫ টাকা।
ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.



























Recent Comments