বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএকনজরে আন্তর্জাতিক শেয়ারবাজারের অবস্থা দেখে নিন
spot_img
spot_img

একনজরে আন্তর্জাতিক শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বেশ চাঙ্গা অবস্থায় রয়েছে বিশ্ব শেয়ারবাজার। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য ও এশিয়ার শেয়ারবাজারে বেশ ভালো অবস্থা বিরাজ করছে। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  সপ্তাহজুড়ে চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৬৬ শতাংশ বা ২২৯.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩৪৭৭৭.৭৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৬৭ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৭৪ শতাংশ বা ৩০.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৩২.৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.২৩ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ১১৯.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৫২.২৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৫১ শতাংশ কমেছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৭৯ শতাংশ বা ১৩০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৫৯০.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ২.২৯ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  যুক্তরাষ্ট্রের মতো চাঙ্গা অবস্থায় সপ্তাহ পার করেছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৭৬ শতাংশ বা ৫৩.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭১২৯.৭১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ২.২৯ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ১.৩৪ শতাংশ বা ২০২.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৯৯.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৭৪ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৮৫.৫১ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৫ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৮ শতাংশ বা ১১৬.৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৬১২.০৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৯৫ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় সপ্তাহ সপ্তাহ পার করেছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ২৬.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৩৫৭.৮২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৮৯ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ২৬.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৬১০.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪০ শতাংশ কমেছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৬৫ শতাংশ বা ২২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৪১৮.৮৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮১ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫২ শতাংশ বা ২৫৬.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৯২০৬.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৮৭ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ২৭.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২০০.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍০.৫৬ শতাংশ কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments