ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৮ কোম্পানির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৮০ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ০৯ পয়সা। আগের বছর ছিল ২৩ টাকা ৫১ পয়সা।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) বেড়েছে।
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে ৬৬ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৩১ পয়সা আয় ছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ০২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮৩ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ১ টাকা ০৯ পয়সা। যা আগের বছরে নেগেটিভ ছিল ১০ পয়সা।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে ১ টাকা ১৫ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৫ পয়সা। গত বছরের একই সময়ে ২ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১৯ পয়সা।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিতভাবে ৪১ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ১ পয়সা ১০ আয় হয়েছিল (রিস্টেটেড)।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২১ টাকা ৯১ পয়সা।
এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ৪৬ পয়সা লোকসান ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ৫১ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২১ পয়সা।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে।
সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ৪ টাকা ৭২ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ৫ টাকা ৮৫ পয়সা আয় ছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) কমেছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সা। আগের বছর ছিল ৩৪.০৩ টাকা।
ওয়ান ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে(এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে ২২ পয়সা আয় ছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ৪৯ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৬ পয়সা।
এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৪-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ১৩ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments