শনিবার, ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএকসঙ্গে থাকার চেষ্টা করেও পারিনি, বিবাহবিচ্ছেদ নিয়ে ইমরানের স্ত্রী
spot_img
spot_img

একসঙ্গে থাকার চেষ্টা করেও পারিনি, বিবাহবিচ্ছেদ নিয়ে ইমরানের স্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক। প্রেম থেকে বিয়ে, তারপর সংসার। কিন্তু বলিউড অভিনেতা ইমরান খান ও অবন্তিকা মালিকের সেই সম্পর্ক একসময় ভেঙে যায়। ২০১৯ সালে আলাদা থাকতে শুরু করেন তারা। এত দিন দাম্পত্য ভাঙন নিয়ে খুব বেশি কথা বলেননি অবন্তিকা।

এবার বিচ্ছেদের কারণ ও সেই সময়ের মানসিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, আলাদা হওয়ার সিদ্ধান্ত প্রথমে নিয়েছিলেন ইমরানই। অবন্তিকার কথায়, ‘আমি কখনো এই সিদ্ধান্ত নিতাম না।’

সম্প্রতি সোহা আলি খানের চ্যাট শোয়ে হাজির হয়ে ইমরানের সঙ্গে সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন অবন্তিকা। তিনি জানান, প্রথমে কিছু দিনের জন্য আলাদা থাকার প্রস্তাব দিয়েছিলেন ইমরান। প্রায় ছয় মাস পর দুজনের পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হয়।

তাদের বিচ্ছেদের পেছনে কোনো একটি বড় ঘটনা ছিল না বলেও জানিয়েছেন অবন্তিকা। খুব অল্প বয়স থেকেই একসঙ্গে ছিলেন তারা। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে জীবনের নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গেছেন দুজন। সময়ের সঙ্গে বদলেছে তাদের ব্যক্তিত্ব, ভাবনাচিন্তা ও চাহিদা। পেছন ফিরে তাকিয়ে অবন্তিকার মনে হয়েছে, কোথাও না কোথাও তারা একে অপরের প্রতি সুবিচার করতে পারেননি। ছোট ছোট বিষয় জমতে জমতেই সম্পর্কের দূরত্ব বেড়েছিল।

সম্পর্কের প্রত্যাশা নিয়েও নিজের উপলব্ধির কথা জানিয়েছেন অবন্তিকা। তার মতে, কম বয়সে অনেকেই মনে করেন, তাদের সুখী থাকার দায়িত্ব সঙ্গীর। কিন্তু নিজের ভালো থাকার দায়িত্ব যে নিজেরই, তা বুঝতে সময় লাগে। সম্পর্কের কাছে অবাস্তব প্রত্যাশা তৈরি হলে অজান্তেই সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

অবন্তিকা জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এমন সময়ও এসেছে, যখন একসঙ্গে থাকা সম্ভব কি না, সেই প্রশ্ন উঠেছে। তবু বারবার নতুন করে চেষ্টা করতে চেয়েছেন তাঁরা। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

বিচ্ছেদের প্রথম দিকটা তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল বলেও জানিয়েছেন অবন্তিকা। তাঁর মনে হয়েছিল, নিজের ভবিষ্যৎ নিয়ে এত দিন যে ছবি এঁকেছিলেন, তা যেন এক মুহূর্তে বদলে গেছে। যে সম্পর্ককে জীবনের সবচেয়ে কাছের বলে মনে করেছিলেন, তার শেষ মেনে নেওয়াও সহজ ছিল না।

অতীতের দিকে ফিরে তাকিয়ে নিজের ১৯ বছরের সত্তাকে পরামর্শ দেওয়ার সুযোগ পেলে আগে জীবন গুছিয়ে নেওয়ার কথা বলতেন অবন্তিকা। তাঁর মতে, প্রেম, বিয়ে ও সন্তান—জীবনের এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার জন্য সময় দেওয়া জরুরি।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১১ সালে বিয়ে করেছিলেন ইমরান ও অবন্তিকা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এত দিন পর অবন্তিকার এই মন্তব্যে আবারও আলোচনায় উঠে এসেছে তাদের দাম্পত্যের ভাঙন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments