বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
spot_img
spot_img

একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। এ ধাপে যারা বিভিন্ন কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন, তারা নির্ধারিত সময়ের পর অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন শুরু হয়েছিল ২৭ সেপ্টেম্বর। আবেদন করার শেষ সময় ছিল ২৮ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া শেষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৮টায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ১ অক্টোবর রাত ৮টা থেকে ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

অনলাইনে যেভাবে ফল দেখবেন

দ্বিতীয় ধাপের ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ফলাফল বা ‘Result’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সেখানে শিক্ষার্থীর রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হতে পারে।

তথ্য দেওয়ার পর স্ক্রিনে থাকা ভেরিফিকেশন কোড নির্ধারিত ঘরে লিখতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘View Result’ অপশনে ক্লিক করলে নির্বাচিত কলেজের নাম দেখা যাবে।

এসএমএসেও জানা যাবে ফল

অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরেও নির্বাচনের তথ্য এসএমএসের মাধ্যমে পাঠানো হতে পারে। ফলে অনলাইনে ফল দেখার পাশাপাশি আবেদনকালে ব্যবহৃত মোবাইল ফোনের ইনবক্সও খেয়াল রাখতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে দ্বিতীয় ধাপে পাওয়া কলেজের নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। তাই ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তী ধাপের সময়সীমা মেনে নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments