ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে,ব্যাংকটির পরিচালক ফকির নিটওয়্যারস লিমিটেড তার কোম্পানির ৬২ লাখ ৮২ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে ৭ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে (পাবলিক/ব্লক মার্কেটে) কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments