
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. ওমর ফারুক খান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্যাংকটির বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় এএমডি মো. ওমর ফারুক খান এ পদে দায়িত্ব পালন করবেন।
গত ২৮ মে থেকে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তিনি দায়িত্ব পালন করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments