ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ২ টাকা ১০ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৭ পয়সা আয় ছিল।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশফ্লো করে ২ টাকা ৮৩ পয়সা, যা আগের বছর ৮ টাকা ৭৪ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩৭ পয়সা।
উল্লেখ, আগামী ২ জুলাই, বুধবার বেলা ১২টায় ডিজিটাল পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, ২০২৫।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
























Recent Comments