ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২১-২০২২ অর্থবছরে “অ-ব্যাংকিং আর্থিক” শ্রেণিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এর হাতে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মোঃ সুলতান আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক আহাম্মদ জুলকার নাইন সোহেল এবং অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments