ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে মো: এবনুজ জাহানকে বদলি করেছে সরকার। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একই পদে কর্মরত ছিলেন।

অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক শাখা উপসচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থমন্ত্রনালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তার চাকুরি “রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ/পদােন্নতি ও পদায়ন বিষয়ক নীতিমালা-২০১৯” ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নীতিমালা/প্রজ্ঞাপন দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments