ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার, ১৫ জুন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বন্ডটি কর্পোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেন শুরু করেছে। এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড হলো “ABBLBIND” এবং ডিএসই স্ক্রিপ কোড হচ্ছে- ২৬০১৩।
এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের বন্ড প্রতি ইস্যু প্রাইস ১ হাজার টাকা এবং ফেসভ্যালু বন্ড প্রতি ১ হাজার টাকা। এছাড়া মার্কেট লট ১টি ও মেয়াদ নেই। মুনাফা ৬ থেকে ১০ শতাংশ। বন্ডটি অর্ধবার্ষিকীতে মুনাফা পরিশোধ করবে।
উল্লেখ্য, এই বন্ডের ইস্যুয়ার এবি ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments