বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএমন বাংলাদেশই তো চাই: তামিম ইকবাল
spot_img
spot_img

এমন বাংলাদেশই তো চাই: তামিম ইকবাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বেশ কিছু অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। যেখানে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। দেশের এমন কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে পুরো দেশের মানুষ।

বন্যার্তদের সহায়তায় ও উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকেও কাধে কাধ মিলিয়ে কাজ করতে দেখা যাচ্ছে। সকলে মিলে একসঙ্গে কাজ করার এসব ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমনই কিছু ছবি ফেসবুকে পোস্ট করে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, বাংলাদেশ আপনার কাছে কি? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই!

তিনি আরও লেখেন, সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments