ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ জুলাই-সেপ্টম্বর’২২ প্রথম প্রান্তিক, অক্টোবর-ডিসেম্বর’২২ দ্বিতীয় প্রান্তিক এবং জানুয়ারি-মার্চ’২৩ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই-সেপ্টম্বর’২২ প্রথম প্রান্তিক
সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা লোকসান ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৫৬ পয়সা।
অক্টোবর-ডিসেম্বর’২২ দ্বিতীয় প্রান্তিক
সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩৭ পয়সা নেগেটিভ।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮৪ পয়সা।
জানুয়ারি-মার্চ’২৩ তৃতীয় প্রান্তিক
আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ১৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সা।
এছাড়া, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments