ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেল্ড ওয়েল কোম্পানি লিমিটেডে উৎপাদনে যাওয়ার পরিস্থিতিতেই নেই বলে জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। উৎপাদনে যাওয়ার জন্য কোম্পানির যা দরকার তা যোগাড় করা সম্ভব হয়ে উঠেনি। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও কোম্পানিটি তা পারছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনের কারণে উৎপাদনে যাওয়ার প্রয়োজনীয় লাইসেন্সসমূহ নিতে পারেনি। ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কাছে এমারেল্ড ওয়েলের যে ঋণ রয়েছে তা রি-সিডিওলিং করা সম্ভব হয়নি। এছাড়া কোম্পানির শেয়ার স্থানান্তরের কার্যক্রমও বিলম্ব হচ্ছে। তাই কোম্পানির উৎপাদনে যাওয়া সম্ভব হয়ে উঠছে না। এই সকল সমস্যা কাটিয়ে উঠার আগ পর্যন্ত এমারেল্ড ওয়েলের উৎপাদন চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে পরিচালনা পর্ষদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments