মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ,কার্যকর আজ সন্ধ্যা থেকে
spot_img
spot_img

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ,কার্যকর আজ সন্ধ্যা থেকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি জুন মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি এ তথ্য জানিয়েছে। নতুন মূল্য সন্ধ্যা ৬টার পর থেকে সারা দেশে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির মূল্য নির্ধারণ করে থাকে বিইআরসি। সেই ধারাবাহিকতায় চলতি মাসের জন্য এই মূল্য হ্রাস সাধারণ গ্রাহকদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments