শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএসএস স্টিলের স্টক ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

এসএস স্টিলের স্টক ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস.এস স্টিল লিমিটেডের ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড।

এর আগে বিএসইসি কোম্পানিটির ৮ শতাংশ স্টক ডিভিডেন্ডের প্রস্তাব বাতিল করেছিল। কিন্তু কোম্পানিটির পুনরায় বিএসইসিতে আবেদন করায় কমিশন স্টক ডিভিডেন্ডের প্রস্তাবটি অনুমোদন করেছে।

কোম্পানিটি আগামী ২৫ এপ্রিল স্টক ডিভিডেন্ডের রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments