বৃহস্পতিবার, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাওতামেন্দির হাতে থাকা ব্যানারে কী লেখা ছিল?
spot_img
spot_img

ওতামেন্দির হাতে থাকা ব্যানারে কী লেখা ছিল?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ঐতিহাসিক এই জয়ের পর মাঠের বাইরেও নতুন এক বিতর্কে জড়িয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি উসকে দেওয়া একটি ব্যানার হাতে উদযাপন করতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবলারদের।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দির হাতে দেখা যায় একটি ব্যানার। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’। বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার’।

ব্যানারটির পাশে দাঁড়িয়ে উদযাপন করেন অধিনায়ক লিওনেল মেসি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজসহ দলের অন্য ফুটবলাররা। পরে ব্যানারটি গ্যালারিতে থাকা সমর্থকদের দিকেও তুলে দেওয়া হয়। অনেক সমর্থকের হাতেও একই ধরনের ব্যানার দেখা গেছে।

ম্যাচের আগে ফিফা স্টেডিয়ামে রাজনৈতিক বা উসকানিমূলক বার্তা বহনকারী ব্যানার ও প্রতীক প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বিশেষ করে ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধসংক্রান্ত ব্যানার বা বার্তা স্টেডিয়ামে না আনার নির্দেশনাও ছিল।

সে অবস্থায় কীভাবে এই ব্যানার মাঠে এলো এবং ফুটবলারদের হাতে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ফকল্যান্ড, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ কয়েক দশকের পুরোনো। ১৯৮২ সালে ৭৪ দিনের যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ এবং ব্রিটেনের ২৫৫ সেনা নিহত হন। যুদ্ধ শেষে দ্বীপটির নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতেই থেকে যায়।

এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক সেই বৈরিতার ছাপ বারবার পড়েছে ফুটবল মাঠে। ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথে ফকল্যান্ড ইস্যু প্রায়ই আলোচনায় এসেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments