ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৫-মার্চ,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। গত বছরে একই সময়ে ছিল ৩৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২৫ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট দায় ২২ টাকা ৭৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments