ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: “পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে ওয়ালটন” শিরোনামে আইসিবির এমডির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে আজ সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকাশিত সংবাদে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

আজ সোমবার ২০ জুলাই ডেইলি শেয়ারবাজার ডটকমের কাছে তিনি জানান, এক সাংবাদিক আমাকে রিং দিয়েছিলেন ওয়ালটন সম্পর্কে। আমি বলেছি ভালো ভালো কোম্পানি মার্কেটে আসলে বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে। আমার কাছে জানতে চেয়েছেন ওয়ালটন বর্তমান মার্কেটের জন্য কি রকম। আমি বলেছি অনেক দিন ধরে ভালো কোন কোম্পানি মার্কেটে আসতেছে না। ওয়ালটন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি; এটা মার্কেটে আসতে পারে।
কিন্তু শেয়ার দর নিয়ে আমি কিছু বলিনি। যে দরে প্রাইস হয়েছে আইসিবি নিজেইতো তার চেয়ে কম দরে প্রাইস কোড করেছে। আইসিবি যখন প্রাইস কোড করবে তখন আইসিবি শুধু নিজের স্বার্থ দেখবে না, পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থও দেখবে। ওয়ালটনের মতো একটি কোম্পানি আসতেছে এটাই আমার কাছে পজেটিভ নিউজ। কিন্তু ওয়ালটন যে রেটে আসতেছে ঐ রেটে আইসিবি নিজেইতো কোড করেনি,অনেক কম রেটে কোড করেছে। কিন্তু ওয়ালটনের শেয়ার যে দরে আসছে তাতে প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে- এমন কোন কথা আমি বলিনি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আইসিবি যে প্রাইস দিয়েছে সেটাই আইডল প্রাইস, এর অতিরিক্ত দর আমি কেন দিতে যাবো?
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ/নি
































Recent Comments