ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৮ নভেম্বর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ১৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৩.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৬.৭৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১৮.৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ৮৪৪টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৯৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৮৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৪২.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১২৯.৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭২৫.৬৪ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৪২ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৬ শতাংশ বা ৫২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৫.৯৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৬ শতাংশ বা ৩১.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫০৫.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।


































Recent Comments