বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষনা প্রধানমন্ত্রীর
spot_img

করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষনা প্রধানমন্ত্রীর

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস পরবর্তী সময়ে প্রবাসীদের কাজে ফেরা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যহত রেখেছ। সে লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসগুলো কাজ করছে। করোনায় মারা যাওয়া প্রবাসী পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান দেয়া হবে। বুধবার (৮ জুলাই) সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ দিতে ২০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ৫’শ কোটি টাকা বরাদ্দের কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসে করোনায় মৃত কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ দেয়ার জন্য আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছি। এ সংক্রান্ত নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।

‘তবে করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় বর্তমানে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সব প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা ৩ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি’ যোগ করেন শেখ হাসিনা।

এ সময় তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা-পরবর্তী সময়ে পুনরায় কর্মে নিয়োগ পেতে পারেন সেজন্য বিদেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এই অন্তর্বর্তী সময়ে বিদেশে বাংলাদেশ মিশনের শ্রম কল্যাণ উইংয়ের মাধ্যমে আমরা দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মাঝে প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করেছি।

আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের প্রতিবেশী অন্যান্য দেশসমূহে যেখানে প্রায় লক্ষাধিক প্রবাসী শ্রমিক ফিরে এসেছেন, সেখানে আমাদের দেশে এখন পর্যন্ত মাত্র ২২ হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments