মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকর্পোরেট সুশাসনের জন্য টানা ছয় বছর আইসিএমএবি’র স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
spot_img
spot_img

কর্পোরেট সুশাসনের জন্য টানা ছয় বছর আইসিএমএবি’র স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা ছয় বছর দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ধারাবাহিকভাবে এ মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ায় ব্র্যাক ব্যাংক এর কর্পোরেট সুশাসন নতুন উচ্চতায় পৌঁছে গেল।

‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০২১’ এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক, যা প্রাইভেট ব্যাংক ক্যাটেগরিতে সর্বোচ্চ পুরস্কার।

প্রাইভেট ব্যাংক ক্যাটেগরিতে ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ বা প্রথম স্থান এবং ২০১৮ সালে দ্বিতীয় স্থান লাভ করে ব্র্যাক ব্যাংক। পরপর ছয় বছর আইসিএমএবি পুরস্কার পাওয়া, ব্র্যাক ব্যাংক এর জন্য একটি অনন্য অর্জন।

কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দেশের সেরা কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়। সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন ও লোকাল ব্যাংকিং খাতে মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং দেশ সেরা ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংক এর উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ (জিএবিভি) এর সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক সুশাসন, মূল্যবোধ ও টেকসই ব্যাংকিংয়ে প্রাধান্য দেয়।

১ ডিসেম্বর ২০২২ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি এর নিকট থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংক এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্ম্দ আব্দুল ওহাব মিয়া এফসিএ এবং এবং হেড অব রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্সেশন সৈয়দ বশির আলী।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল- ইসলাম, আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো: মামুনুর রশীদ এফসিএমএ এসময় উপস্থিত ছিলেন।

এই পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন: “সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। পর পর ছয় বছর আইসিএমএবি’র এই স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।”

তিনি আরও বলেন: “এই পুরস্কার কর্পোরেট সুশাসন এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং মানদণ্ড পরিপালনের ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রাণিত করবে। দেশের ‘সেরা ব্যাংক’ হবার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে এই স্বীকৃতি। ব্র্যাক ব্যাংকের ওপর অবিচল আস্থা রাখার জন্য আমরা সম্মানিত গ্রাহক ও স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আস্থাই আমাদের এ ধরনের স্বীকৃতি অর্জনে সহায়তা করে।”

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments