শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকলকাতায় ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চল মুখোমুখি
spot_img
spot_img

কলকাতায় ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চল মুখোমুখি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে দেওয়া হয় ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ সাত দশক ধরে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে এটি। তবে শুধু বলিউডে নয়, টালিউডেও আয়োজন হয় এমন ফিল্মফেয়ার। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। আগামী ১৮ মার্চ কলকাতায় বসতে চলেছে এই আসর। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের।

যেহেতু টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন, সেহেতু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে উঠে এসেছে তাদেরও নাম। এবারের অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

জানা গেছে, প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুবাদে এবারের আসরে সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল।

এদিকে, একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ বাংলাদেশী অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দুজনের যে কেউ হাসতে পারেন বিজয়ের হাসি। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। সমালোচক বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন কলকাতার অঞ্জন দত্ত, আবির চ্যাটার্জি, চন্দন সেন, পরাণ বন্দোপাধ্যায়।

প্রতিবছরই ফিল্মফেয়ারের মঞ্চে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের থাকে সরব উপস্থিতি। এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তার সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলির (বাবলি) নাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments