শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকাল ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু
spot_img
spot_img

কাল ঢাকা-কক্সবাজার ট্রেনের টিকিট বিক্রি শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা থেকে কক্সবাজার যাতায়াতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। নতুন এই টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল আটটা থেকে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম স্টেশনেরও টিকিট মিলবে এসময়। ১ ডিসেম্বর থেকে এই পথে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের চলাচল শুরু হবে।

সাধারণত যাত্রার ১০ দিন আগে থেকে টিকিট অনলাইনে বিক্রি করা হলেও নতুন রুট ও আসনবিন্যাস নিয়ে জটিলতা থাকায় কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হচ্ছে আট দিন আগেই।
অনলাইনে টিকিট বিক্রি শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
অপরদিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments