রবিবার, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগ
spot_img
spot_img

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণের ঘটনায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। এ হামলার জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে তেহরান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানা গেছে, ঘটনার পর তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের দাবি, ইউক্রেনের নেতৃত্ব হামলার দায় স্বীকার করেছে এবং এটি ইরানের বিরুদ্ধে কিয়েভের ‘বৈরী নীতির’ বহিঃপ্রকাশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদির ভাষ্য অনুযায়ী, দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের চাপের পাশাপাশি উত্তরে কাস্পিয়ান সাগরে এ ধরনের হামলা ইরানের সামুদ্রিক বাণিজ্যের ওপর নতুন চাপ সৃষ্টি করছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে দেওয়া এক পোস্টে কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ‘খুবই শক্তিশালী ফলাফল’ অর্জনের দাবি করলেও, ইরান যে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ করেছে সেটিকে তিনি লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেননি। তার দাবি, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী কয়েকটি জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে।

জেলেনস্কি আরও অভিযোগ করেন, রাশিয়া ইরানের কাছে উপসাগরীয় দেশগুলোর এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছে।

২০২২ সালে রাশিয়ার কাছে ইরানের শাহেদ ড্রোন সরবরাহের পর থেকেই কিয়েভ-তেহরান সম্পর্কের অবনতি ঘটে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে তারা ইরানি নকশার ৪৪ হাজারের বেশি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, উপসাগরীয় দেশগুলোর জন্য অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইউক্রেন। কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েতে বিশেষজ্ঞ মোতায়েনের কথাও জানিয়েছে কিয়েভ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments