শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
spot_img
spot_img

কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (৪ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে সেনাপ্রধান কুয়েতের ডেপুটি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা শেখ আহমেদ আল-ফাহাদ, ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী শেখা ড. শামায়েল আহমেদ খালেদ আল-সাবাহ, সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মেজর জেনারেল গাজী হাসান আল-শামারি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ন্যাশনাল গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারমধ‌্যে অপারেশন কুয়েত পুনর্গঠন (ওকেপি) কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর আরো অধিক সংখ্যক সেনাসদস্য মোতায়েন সংক্রান্ত বিষয় ছিল অন্যতম। এরই ধারাবাহিকতায় কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করবেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২৪৯ জন সেনা সদস্য ওকেপি কার্যক্রমে নিয়োজিত রয়েছে যা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের পর কোন বৈদেশিক দায়িত্বে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক মোতায়েন।

সফরকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস্ (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি কুয়েত সামরিক বাহিনীর আলী আল সাবাহ্ মিলিটারি একাডেমি পরিদর্শন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে কুয়েত ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments