শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেঁদে ভাসালেন জন আব্রাহাম
spot_img
spot_img

কেঁদে ভাসালেন জন আব্রাহাম

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শত্রু যতই ভয়ঙ্কর হোক, পেশির জোরে তাকে শুইয়ে দিতে পারেন অনায়াসে। জন আব্রাহামের পেশীবহুল চেহারার প্রেমে হাবুডুবু অনুরাগীর সংখ্যাটাও নেহাত কম নয়। পর্দার সেই বলশালী নায়কই হুড়মুড়িয়ে কেঁদে ফেললেন অমিতাভ বচ্চনের সামনে। কেন আবেগ ধরে রাখতে পারলেন না জন?

‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে প্রতিযোগী হিসেবে এসেছিলেন ‘ধুম’-এর তারকা। সেখান থেকে পাওয়া সব টাকা পশু পাখিদের সঠিক যত্ন এবং প্রতিপালনের জন্য একটি সংগঠনকে দান করেছেন জন। অভিনেতার পশু প্রেমের কথা অনেকেরই অজানা নয়। অনুষ্ঠানেও আরও এক বার এ বিষয়টি মনে করিয়ে দেন তিনি। পশুপাখিদের দুর্দশার প্রসঙ্গ উঠতেই নিজের আবেগ ধরে রাখতে পারেননি। কেঁপে উঠেছেন ‘সত্যমেব জয়তে’-র নায়ক। দু’চোখ বেয়ে জল। তাঁর অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বয়ং অমিতাভও। আসন থেকে উঠে এক বাক্স টিস্যু এগিয়ে দেন জনকে। এর পরেই খানিক থিতু হয়েছেন অভিনেতা। ‘বিগ বি’-কে আশ্বস্ত করে বলেছেন, “স্যর, আমি ঠিক আছি।”

জনকে দেখে আবেগপ্রবণ তাঁর অনুরাগীরাও। অতীতেও পশুপাখিদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক বার। অমিতাভের অনুষ্ঠানে এসে সকলকে ফের পশু প্রেমের বার্তা দিয়ে গেলেন অভিনেতা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments