সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরকেন খাবেন ভেজানো ছোলা
spot_img
spot_img

কেন খাবেন ভেজানো ছোলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোলা খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা সবারই জানা। তবে অনেকের হয়তো জানা নেই, খালি পেটে ছোলা ভিজিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য আরোও ভালো। কারণ ভেজানো ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, সোডিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে। যদি আপনি রোজ খালি পেটে ভেজানো ছোলা খান, তাহলে শরীর সুস্থ থাকবে, ত্বকও ভালো থাকবে। এছাড়াও প্রতিদিন ভেজানো ছোলা খেলে যেসব উপকারিতা পওয়া যায়-

হজমশক্তি বাড়ে: যদি আপনার হজমশক্তি কম থাকে বা কোনও খাবার খেলে সঠিকভাবে হজম করতে না পারেন তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় ভেজানো ছোলা রাখুন। এটি খেলে হজমশক্তি বাড়বে। এর কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া পেটের ভেতর থাকা টক্সিন বের করে দেয়। হজমের যেকোনও সমস্যা থেকে মুক্তি দেয় ভেজানো ছোলা।

হৃৎপিণ্ড ভালো রাখতে: হৃৎপিণ্ড ভালো রাখতে রোজ ভেজানো ছোলা খেতে পারেন। ছোলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। এটি আপনার হৃদরোগের যেকোনোও ঝুঁকি কমাতে পারে। শুধু তাই নয়, ভেজানো ছোলা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমবে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমবে।

ওজন কমাতে সাহায্য করে: ভেজানো ছোলা ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার বেশি খিদে পাবে না, আর খিদে না পাওয়ার জন্য আপনাকে তেমন পরিমাণে খেতেও হবে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

চুল সুন্দর থাকবে: ভেজানো ছোলা খেলে চুল আরও উজ্জ্বল, ঘন হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। তাছাড়াও এতে থাকা ফাইবার, প্রোটিন চুল সুন্দর রাখতে ভূমিকা রাখে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ: রোজ পানিতে ভেজানো ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments