বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিকোভিড-১৯ সহ যেকোন দুর্যোগ নিয়ে যারা অনৈতিক ব্যবসা করে তারা গণদুশমন -...
spot_img
spot_img

কোভিড-১৯ সহ যেকোন দুর্যোগ নিয়ে যারা অনৈতিক ব্যবসা করে তারা গণদুশমন – মোহাম্মদ নাসিম

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

কোভিড-১৯ নি‌য়ে ‘অনৈতিক ব্যবসা’ না কর‌তে ব্যবসায়ী‌দের প্র‌তি আহ্বান জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের শরিক দলগুলোর নেতাদের নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তি‌নি। এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ক‌মিউ‌নিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারি, বাসদ এর আহবায়ক রেজাউর রশিদ খান, গণআজাদী লীগের সভাপতি এস‌কে শিকদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নাসিম বলেন, আমাদের দেশে এটা অভ্যাস হয়ে গেছে যে কোনও দুর্যোগে একটা মহল ব্যবসায় নেমে পড়ে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এই জনগণ তো আপনার ভাই-বোন-আত্মীয়-স্বজন হতে পারে। তাদের কষ্ট দিয়ে ব্যবসা করার কোনও মানে নেই। এটা দায়িত্বহীনতার পরিচয়। যারা বি‌ভিন্ন ধর‌নের দু‌র্যো‌গের সু‌যোগ নি‌য়ে ব্যবসা ক‌রে তা‌দের ‘গণদুশমন’ আখ্যা দি‌য়ে এ‌দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নি‌য়ে রুখে দেয়ার আহ্বান জানান ‌তি‌নি।

ক‌রোনা প্রতিরোধের সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির বন্ধুদের বলবো এখন রাজনীতি করার সময় নয়। আপনারা এগিয়ে আসুন। আপনাদের ধন্যবাদ জানাই, আপনারাও কর্মসূচি স্থগিত করেছেন। এখন দেশের এই পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।

করোনাভাইরাস আতঙ্কিত না হয়ে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে ১৪ দলীয় জোটের এই মুখপাত্র ব‌লেন, বাঙালি জাতি সাহসী জাতি। যে কোনও দুর্যোগে বাঙালি ঘুরে দাঁড়ায়। আমরা বিশ্বাস করি, আতঙ্কিত না হয়ে সাহ‌সের সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের পদক্ষেপ এবং আন্তরিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন মোহাম্মদ না‌সিম। একই স‌ঙ্গে করোনাভাইরাস প্রতিরোধে এবং চিকিৎসা দেয়ায় চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তি‌নি।

ক‌রোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের দেশে আসা নিরুৎসাহিত করে তিনি বলেন, বিদেশে যারা আছেন আপাতত আপনারা সেই দেশের সরকারের পরামর্শ ও পদক্ষেপ অনুযায়ী সেখা‌নে থা‌কেন। কারণ ব্যাপকহারে প্রবাসীর দেশে আসলে জনগণের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক সৃষ্টি হবে।

বিমানবন্দরে আরও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বিদেশ থেকে যারা আসবেন তাদের আরও সতর্কতার সঙ্গে স্ক্যানিং করতে হবে। যদি সম্ভব হয় তাহলে বিদেশ থেকে যারা আসবেন তাদের অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হ‌বে। কারণ তারা যদি দেশে এসে মানুষের সঙ্গে মিশে গ্রামে-গঞ্জে ঘুরে বেড়ায় এবং তাদের মধ্যে কোনও ভাইরাসের জীবাণু থাকে; তাহলে সেটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে।

নাসিম জানান, ক‌রোনা ভাইরাসের কারণে সরকার ও আওয়ামী লীগ মুজিববর্ষের বিস্তারিত কর্মসূচি সীমিত করার কারণে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকেও সীমিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ১৭ মার্চ রাত ৮ টায় ধানম‌ন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ১৪ দলের শীর্ষ নেতারা। ১৭ মার্চ ১৪ দলের অন্যতম শরিক দল তরিকত ফেডারেশনের কার্যালয় দুপুর ২ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০ মার্চ (শুক্রবার) টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নি‌বেদন কর‌বেন কেন্দ্রীয় ১৪ দ‌লের শ‌ীর্ষ নেতারা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments