
ডেইলী শেয়ারবাজার ডেস্ক:
দেশে নিবন্ধিত সকল কোম্পানীর টিআইএন গ্রহন, রিটার্ন দাখিল নিশ্চিত করা ও কর বিভাগের নিকট জাল অডিট রিপোর্ট দাখিল বন্ধে এনাবিআর টাস্কফোর্স গঠন করেছে। ১৯ আগস্ট এনবিআরে চেয়ারম্যানের নির্দেশক্রমে মহাপরিচালক আলমগীর হোসেন স্বাক্ষরিত স্বারক সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক সাব্বির আহমদের নেতৃত্বে ওই টাস্কফোর্স ঘটন করা হয়।টাস্কফোর্সের অন্যান্য সদস্য মনোনীত করা হয়েছে দুলাল চন্দ্র পান্ডে, ওয়াকিল আহমদ, সুলতানা হাবীব, মনিরুজ্জামান, জোনায়েদ হোসেন ও ফারহাত তাসনীম।
ওই টাস্কফোর্স বাংলোদেশে নিবন্ধিত যেসব কোম্পানী টিআইএন গ্রহন বা আয়কর রিটার্ন দাখিল করছেনা সেসকল কোম্পানী চিহিৃত করে আয়করের আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহন করবে।এছাড়াও জাল অডিট রিপোর্ট দাখিল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ কোম্পানী করদাতাদের কর নিবন্ধন, রিটার্ন দাখিল এবং অডিট রিপোর্ট দাখিল নিশ্চিত করার ক্ষেত্রে কোন সমস্যা থাকলে তা চিহিৃত করে প্রয়োজনীয় সুপারিস প্রদান করবে। কোম্পানীর টিআইএন গ্রহন, রিটার্ন দাখিল নিশ্চিতকরনেও টাস্কফোর্স কাজ করবে।কর বিভাগের নিকট জাল অডিট রিপোর্ট দাখিল বন্ধে যে সব কার্যক্রম গৃহীত হচ্ছে তার অগ্রগতি মনিটর করেও রিপোর্ট প্রদান করবে টাস্কফোর্স।
আরও জানা গেছে, টাস্কফোর্স যৌথমূলধনী কোম্পানী ও ফার্মসমুহের পরিদপ্তর আরজেএসসি এর সাথে যোগাযোগ করে কোম্পানী করদাতার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইসিএবি এর সাথে সমন্বয় করে জাল অডিট রিপোর্ট দাখিল বন্ধ করার কর্মপন্থা প্রনয়ন করবে।
স্বারকে টিআইএন বিহীন করদাতা চিহিৃতকরণ সহ বিভিন্ন কাজে তথ্য মিলিয়ে দেখা ও অন্যান্য প্রয়োজনীয় আইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা উইং এবং আইসিটি উইং টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করবে করবে বলে নির্দেশনা প্রদান করে।এছাড়াও টাস্কফোর্স কাজের অগ্রগতি সম্পর্কে নিয়মিত চেয়ারম্যানকে অবিহিত করবে বলেও জানা গেছে।
























Recent Comments