শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাকোহলিকে ওপেনিংয়ে দেখতে চান না শাস্ত্রী
spot_img
spot_img

কোহলিকে ওপেনিংয়ে দেখতে চান না শাস্ত্রী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সর্বশেষ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ভারতের হয়ে ওপেনিংয়ে খেলছিলেন বিরাট কোহলি। আর খেলতে নেমেই প্রায় তিন বছর পর পান সেঞ্চুরির দেখা।

সেই ম্যাচে ৬১ বলে করেন অপরাজিত ১২২ রান করে আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭১তম শতকের দেখা পান কোহলি। আর এরপর থেকেই কোহলির ওপেনিংয়ে খেলা না খেলা নিয়ে আলোচনার সূত্রপাত ঘটে। অনেকেই চাইছেন যে ওপেনিংয়ে খেলুক কোহলি।
আবার অনেকেই ওপেনিংয়ে দেখতে চান না কোহলিকে। আর তার ওপেনিংয়ে খেলা না খেলা নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক কোচ রবি শাস্ত্রী। কেউ ইনজুরিতে পড়লে বা ইমার্জেন্সি ব্যাতিত কোহলিকে ওপেনিংয়ে দেখতে চান না তিনি।

কোহলির ওপেনিংয়ে খেলা প্রসঙ্গে স্টার স্পোর্টসের সাথে আলাপকালে শস্ত্রী বলেন, ‘আমি তা (কোহলিকে ওপেনিংয়ে) চাইবো না। আমি লোকেশ রাহুল এবং রোহিতকেই ওপেনিংয়ে দেখতে চাই। শুধুমাত্র ইনজুরি ও ইমার্জেন্সির ক্ষেত্রে কোহলিকে নামানো যেতে পারে, অন্য কখনও নয়। এছাড়া আপনার দলের মিডল অর্ডারে গভীরতা এবং অভিজ্ঞতা থাকা জরুরী, বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। যেখানে পেসাররা মিডল ওভারে উইকেট তুলে নিতে পারে’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments