ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোহিনুর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৬৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ০৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৩ টাকা ৭৪ পয়সা আয় হয়েছিল।
কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৭ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ২৬ টাকা ০৬ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ১৬ পয়সা।
আগামী ৭ ডিসেম্বর, বিকেল ৩টা ১৫ মিনিটে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ৩টা ৪৫ মিনিটে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments