ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানিটি এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments