ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ বেলায় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ২২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা পাওয়া যায়নি। কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্ট লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ০.৩০ টাকা বা ১.২০ শতাংশ কমেছে।
বঙ্গজ লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২৪.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৪.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ১.৯৭ শতাংশ কমেছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১.৫৮ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ঢাকা ব্যাংক, দুলামিয়া কটন স্পিনিং মিলস, ফারইস্ট ফাইনান্স, ফার্স্ট ফাইন্যান্স, জেমিনী সী ফুড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্সুরেন্স, নিউ লাইন ক্লোথিংস, নিটল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, রেনউইক যঞ্জেশ্বর, সিলকো ফার্মাসিটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং স্টান্ডার্ড ইন্সুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments