ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাত। লংকবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ২১.৬ শতাংশ করে অবদান রয়েছে বীমা খাতে।খাদ্য খাতে ১৯.৩ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, বিবিধ খাতে ৯.১ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাত, ফার্মা খাত, প্রকৌশল খাত, সেবা খাতে, ভ্রমণ খাত, আইটি খাত, কাগজ খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, সিমেন্ট খাত, ট্যানারি খাত, ব্যাংক খাত, পাট খাত, আর্থিক খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত এবং সিরামিক খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments