ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ২৪ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্রকৌশল খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৬.৭ শতাংশ করে অবদান রয়েছে প্রকৌশল খাতে। ফার্মা খাতে ১৫.৬ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১১.৮ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- সাধারণ বীমা খাত, বস্ত্র খাত, খাদ্য খাত, জীবন বীমা খাত, কাগজ খাত, ভ্রমণ-অবকাশ খাত, বিবিধ খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, ব্যাংক খাত, সিরামিক খাত, আইটি খাত, সিমেন্ট খাত, সেবা খাত, পাট খাত, আর্থিক খাতে এবং ট্যানারি খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments