মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরখিরি কাবাব তৈরির রেসিপি
spot_img
spot_img

খিরি কাবাব তৈরির রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এখনও রয়ে গেছে ঈদের রেশ। বন্ধুদের বা অতিথিকে আপ্যায়ন করতে পারেন খিরি কাবাবে। কীভাবে তৈরি করবেন, তা সহজ করে বলেছেন তাসনিয়া রহমান সৃষ্টি।

প্রয়োজনীয় উপকরণ-

খিরি ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, পাপরিকা পাউডার ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, পেঁপে বাটা ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি বাটা ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো।

তৈরির নিয়ম-

খিরি ছোট টুকরা করে কেটে লেবুর রস দিয়ে মেখে রাখুন ১৫ মিনিট। এবার বেশি করে লবণ মেখে কয়েকবার ভালো করে ধুয়ে নিন। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ৬/৭ ঘণ্টা অথবা সারারাত মেখে ফ্রিজে রেখে দিন। কড়াইতে মেখে রাখা খিরি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নানরুটি অথবা পরাটার সঙ্গে পরিবেশন করুন মজাদার ‘খিরি কাবাব’।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments