শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনখুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব: শবনম ফারিয়া
spot_img
spot_img

খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব: শবনম ফারিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের নাট্যজগতের এক পরিচিত নাম শবনম ফারিয়া। বরাবরই তিনি স্পষ্টবাদী। সত্য কথা বলতে কখনো পিছু হটেনেনা এই অভিনেতী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এখন যে ধরনের নাটক হচ্ছে সেগুলো আমাকে টানে না। নামগুলোও দেখেন কী অদ্ভুত! আমি ভালো কিছুর জন্য অপেক্ষা করতে চাই। এর জন্য যে আমার লস হচ্ছে না তা কিন্তু নয়! জমানো টাকা খরচ করে চলছি। সেটাও বলতে পারেন শেষের পথে। তবু মন সায় না দিলে সেই কাজ করব না।

অভিনেত্রী আরও বলেন, সিনেমাটা মন-প্রাণ দিয়ে করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না। মনের মতো পাণ্ডুলিপি পাচ্ছি না। একটা ‘দেবী’ করার পর তো আর যা-তা সিনেমা করা যায় না! আমার কাছে যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোর একটাও ভালো লাগেনি। বাণিজ্যিক বা অন্য রকম সিনেমা, এসব পার্থক্য আমি করি না। সব সিনেমাই ব্যাবসায়িক চিন্তা করে নির্মিত হয়। আমার কাছে সিনেমা দুই প্রকার ভালো সিনেমা আর খারাপ সিনেমা। আমি ভালো সিনেমাতে অভিনয় করতে চাই।

সোমবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হলো, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।

শবনম ফারিয়াকে নিয়ে প্রকাশ করা খবর নিয়ে বিরক্ত প্রকাশ করে এমনই পোস্ট দিয়েছেন ফারিয়া। নাটকে কম দেখা যাচ্ছে অভিনেত্রী শবনম ফারিয়াকে। মাঝে মাঝে ওয়েব কনটেন্টে দেখা যায় তাকে। কাজ কম করায় এতে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন তিনি।

সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে তাকে। এর প্রেক্ষিতেই হয়তো কিছু সংবাদমাধ্যম যে শিরোনাম করেছে তাতেই বিরক্ত হয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শাহনাজ সুমি প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments