মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যগত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩
spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ৩

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

কুমিল্লায় করোনাভাইরাসে বাড়ছে মৃত্যুর মিছিল। সংক্রমণের সংখ্যাও হু হু করে বাড়ছে। রোববার (২৮ জুন) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে আরও ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৩২ জন। এদিকে, করোনা জয় করে জেলায় নতুন করে ৩৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৬ জন। নতুন সুস্থদের মধ্যে কুমিল্লা নগরীর ৩ জন, বুড়িচংয়ের ৯ জন, দেবিদ্বারের ৭ জন, নাঙ্গলকোটে ৪ জন, বরুড়ায় ৭ জন ও সদর দক্ষিণের ৪ জন।

অপরদিকে, করোনার ছোবলে জেলার দেবিদ্বারের একজনের মৃত্যু হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে। এছাড়া মুরাদনগরে একজন ও দাউদকান্দিতে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৯১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, রোববার পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ১৮ হাজার ৩০৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১৬ হাজার ৭১৪ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা পজিটিভ এসেছে ৩ হাজার ২৩২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৫৫ জন, আদর্শ সদরে ১০ জন, মুরাদনগরে ১৮ জন, সদর দক্ষিণে ২১ জন, নাঙ্গলকোটে ১৭ জন, বরুড়া ৫ জন, বুড়িচংয়ে ৯ জন, চৌদ্দগ্রাম ১০ জন, দাউদকান্দির ১ জন, লালমাইতে ১ জন, দেবিদ্বারে ১০ জন ও ব্রাহ্মণপাড়ার একজন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments